জীবনের উদ্দেশ্য
জীবনের উদ্দেশ্য
আসসালামু আলাইকুম সবাইকে।
যারা নতুন দেখছেন তাদের জন্য। আমি জীবন নিয়ে ভাবতে ভালোবাসি, সর্বোচ্চ ভাবে দুনিয়া এবং আখেরাতের জীবন উপভোগ করতে চাই । এই চ্যানেল আমার পরকালের জন্য একটা ইনভেস্টমেন্ট।
আমি বড় হয়ে ডাক্তার হতে চাই , আমি ইঞ্জিনিয়ার হব, আমার উদ্দেশ্য হল যাই করি না কেন কোটিপতি হতে চাই, আমার টাকা লাগবে টাকা, টাকাই মুল এটা দিয়ে সব করা সম্বব। টাকা থাকলে মা ভালোবাসে বউ ভালোবাসে বন্ধুরা ভালোবাসে। টাকা না থাকলে কোন কিছুই করা সম্ভভ না। আমি টাকাকে ভালবাসি।
আসলেই কি তাই?
আমি তা মনে করি না। সুখি হওয়ার জন্য টাকার দরকার ঠিক, তবে টাকাই সব না। আমার বেতন বাড়ার সাথে সাথে আমার চাহিদা বেড়ে যায়। যখন অধিক টাকা ইনকাম করি তখন আমরা দামি পোশাখ কিনি। শোরুম এর ১৫০০ টাকা দামের শার্ট কেনার সামার্থ থাকলে ২৯০০ টাকার পোশাখ আমাদের ভালো লাগে। আমাদের চাহিদা বাড়বে এটা স্বাভাবিক, আল্লাহ আমাদের এভাবেই তৈরি করেছেন।
আমি সুখি হওয়ার একটা বিষয় আপনাকে বলি, যা আমি নিজের জীবনে অ্যাপলই করছি,
প্রথমত একজনকে আইডল বানান যিনি দেশের সর্বনিম্ন ইনকাম করে যারা বেচে আছে তার ইনকামকে ভিত্তি করে করে হিসেব করুন দেখুন আপনি কত ধনী। ধরুন দুইজনের এক পরিবার দেশের নিম্নমানের একটি ঘরে থাকে। মোটামুটি খেয়ে দেয়ে বেচে আছে। নরমাল জামা কাপুর পরে। শুধু টাকার হিসেবে খুব বেশি হলে ৭/৮ হাজার। এখন যদি আপনি ১০ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি ওর চেয়ে সুখি থাকার কথা। আপনি আপনার অফিস এর ক্লিনার এর কথা ভাবুন যার বেতন ১০ হাজার টাকা। সে তার পরিবার নিয়ে বেচে আছে। আপনি এখন যে বেতন পান এর চেয়ে অনেক কম বেতন পেয়ে ঢাকায় থাকে এই রকম হাজার মানুষ খুজে পাবেন আপনি।
আমার অফিস কাওরান বাজার। অফিস এ যাওয়ার পথে একটা পরিবার এর সাথে প্রায়ই দেখা হয়। টাকা ইনকাম কিভাবে করে এটা বলছি না। তাদের ৩ বেলা এই রাস্তায় কাটে। কত অল্প পরিমান উপকরন দিয়ে সংসার করছে ভেবেছেন। এই আসবাব কে যদি ভিত হিসেবে ধরেন। তাহলে আপনি সুখি। যদি এই মূহুর্তে সুখি না হতে পারেন তবে মনেহয় আর সুখি হতে পারবেন না।
শুকরিয়া করুন যা আছে তা নিয়ে। এই মূহুর্ত থেকে। ভাবুন মেডিটেশন করুন এই শুক্রিয়া নিয়ে। ভাবুন খুব গভিরভাবে।
Comments
Post a Comment