ভ্রমণ একটা আনন্দময় ইবাদত; সফরে দোয়া কবুল হয়।
আস্সালামুআলাইকুম সবাইকে, ভ্রমণ একটা আনন্দময় ইবাদত; সফরে দোয়া কবুল হয়। তাই বেশি বেশি দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ্। ভ্রমনকে আনন্দময় করার জন্য আল্লাহ আমাদের নামাযকেও সংক্ষিপ্ত করে দিয়েছে। আমারা যদি ইবাদতের নিয়তে ভ্রমন করি, তবে আমাদের ভ্রমন করাও হবে, সাথে পরকালের পাথেয় সংগ্রহ হবে। শুধু নিয়তকে সহি করে নিলেই হবে। আমাদের পূর্ববর্তী অনেক মানুষ কক্সবাজার ভ্রমন করেছে আজ তারা পৃথিবীতে নেই। ভ্রমণ একটা আনন্দময় ইবাদত। ''তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তা কি দেখে না? যারা মুত্তাকি তাদের জন্য পরলোকই শ্রেয়; তোমরা কি বোঝো না?’ -সুরা-১২ ইউসুফ, আয়াত: ১০৯'' '‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ (সুরা-২৯ আনকাবুত, আয়াত: ২০)।'' সবার ভ্রমন আনন্দময় ও স্বরণীয় হোক ...